লাখাইয়ে ধর্মপুর গ্রামে মধ্য রাতে ৪ বাড়িতে আগুন,জনমনে আতংক - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে ধর্মপুর গ্রামে মধ্য রাতে ৪ বাড়িতে আগুন,জনমনে আতংক

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৬
oplus_0

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে মধ্য রাতে একই সাথে ৪ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।এ নিয়ে ধর্মপুর গ্রামের মানুষ এর মধ্য আতংক ছড়িয়ে পড়ছে।

জানা যায়,বৃহস্পতিবার আনুমানিক রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে ধর্মপুর গ্রামের মীর হাটির মোঃকটু মিয়ার বাড়িতে খড়ের গাদায় আগুন লাগার কারনে বাড়ির লোকজন হৈচৈ শুরু করলে পাড়ার মানুষ সেখানে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হলেও গ্রামে রাস্তা না থাকার কারনে ফায়ার সার্ভিসের সরঞ্জাম বহনকারী গাড়ি সেখানে যেতে পারেনি।ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা সরঞ্জামাদি কাধে বহন করে ঘটনাস্থলে নিয়ে যায়।

একই সময়ে ধর্মপুর গ্রামের সাবেক মেম্বার কাদির মিয়ার বাড়িতেও খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কাদির মেম্বার এর বাড়িতে কাদির মেম্বার এবং রুকু মিয়ার দুইটা খড়ের গাদায় আগুন লাগে।

ধর্মপুর গ্রামের সাবেক মেম্বার চাঁদ মেম্বার এর বাড়িতেও গতকাল রাতে একই ঘটনা ঘটে।তার বাড়িতেও খড়ের গাদায় আগুন লাগে।এক গ্রামে প্রায় একই সময়ে ৪ বাড়ির খড়ের গাদায় আগুন লাগা স্বাভাবিক চোখে দেখছে না সাধারণ মানুষ। এ নিয়ে জনমনে ব্যাপক কৌতুহল এবং আতংক দেখা দিয়েছে।