
কবির হোসেন, শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চাদসার “রুস্তম ছৈয়ালের বাড়ি হতে, আকুবালী সরদারের বাড়ির পর্যন্ত ২ কিলোমিটারের মধ্যে আধা কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছেন। সংস্কারের অভাবে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে রাস্তা পাশে থাকা খালের গর্ভে।
আজ বুধবার (১৮ই মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, রুস্তম ছৈয়ালের বাড়ি হতে আকুবালি সসরদারের বাড়ি পর্যন্ত রাস্তাটি বিলীন হওয়ার পথে, কোথাও দৃশ্যমান আছে আবার কোথাও চলে গেছেন খালের গর্ভে। আবার কিছু কিছু জায়গায় বর্ষার মৌসুমে পানিতে ডুবে হয়ে গেছেন বড় বড় ভাঙ্গা ও খানা খন্দন।
জানাযায়, পাকিস্তান শাসন আমলের পুরনো এই রাস্তাটি স্বাধীনতার চার যুগ পেরিয়ে গেলে কিছুদিন আগে রাস্তাটির ২ কিলোমিটারের মধ্যে দেড় কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হয়, বাকি আধা কিলোমিটার আগের মতই রয়ে যায়। রাস্তাটি দুইটি উপজেলার মানুষের যোগাযোগের মাধ্যম। প্রতিদিন প্রায় দুই শতাধিক মানুষ চলাচল করেন এ রাস্তা দিয়ে, এছাড়াও রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা ও দুই পাসে বিস্তীর্ণ ধানি ফসলি জমি।
স্থানীয়তা বলেন, রাস্তার মাথা দিয়ে আধা কিলোমিটার ভেঙে যাওয়ায় বিভিন্ন মানুষের বাড়ির উপর দিয়ে হেঁটে আসা লাগে। এতে মাঝেমধ্যে বিরক্ত হয় বাড়ির মালিকরা। ভুক্তভোগীরা অবিলম্বে এই রাস্তাটি দ্রুত সংস্কার ও কাজের জন্যনও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কতৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কাজ হচ্ছে না।
এ ব্যাপারে পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেএম আজহার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।