Oplus_131072

হবিগঞ্জ ০৪ আসনে মাধবপুর-চুনারুঘাট থেকে এবার নির্বাচন করবেন মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী।মাধব-চুনারুঘাট নিয়ে তার পরিকল্পনা জানিয়েছেন।
তিনি বলেন,নির্বাচিত হলে সর্বপ্রথম মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও তার বক্তব্যে উঠে আসে মাধবপুর-চুনারুঘাট আপামর জনসাধারণের ন্যায্য অধিকার এর কথা।অন্য ধর্মালম্বীদের অধিকার এর কথা।চা-বাগান এর শ্রমিকদের অধিকার এর কথা।তিনি জানান,মাধবপুর-চুনারুঘাট কে পর্যটন নগরী হিসাবে আরো আকর্ষণীয় করার কথা।
মুফতি গিয়াসউদ্দিন কথা বলার এক ফাকে বলেন,শহীদ ওসমান হাদি আমাদের ভাই।তিনি রাস্তায় চলাচল এর সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে পরবর্তীতে মৃত্যু বরণ করেছেন।এ প্রসঙ্গে তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত এর ব্যাপারে জোর আরোপ করার কথা বলেন।
মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী একজন ইসলাম ধর্মীয় বক্তা।বিগত বেশ কয়েক বছর যাবত তিনি ওয়াজ মাহফিল এ ধর্মীয় আলোচনার মাধ্যমে সারা বাংলাদেশ এ পরিচিতি লাভ করেছেন।ইন্টারনেট তথা ফেইসবুক ইউটিউবে তার অসংখ্য ওয়াজ এর ভিডিও পাওয়া যায়।
বিশেষ সুত্রে জানা যায়,এই নির্বাচন ই তার প্রথম নির্বাচন নয়।এর আগেও তিনি ডাব প্রতিক নিয়ে সংসদ সদস্য পদে নির্বাচন এ অংশগ্রহণ করেছিলেন।
বেশ কিছু ভক্ত অনুরাগীর সাথে আলাপ করে জানা যায়,তাহেরী সাহেব আলোচিত,সমালোচিত ব্যাক্তি হলেও তার যথেষ্ট পরিচিতি রয়েছে।মোঃকাসেম আলী নামে একজন জানান,”আমি তাহেরী সাব এর ভক্ত হিসাবে মনে করি,জনগণের রায় তার পক্ষেই থাকবে।”