একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ - দৈনিক দেশ কন্ঠ

একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ১৪, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন,, দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগ দেয়। প্রথমে ১১টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি হলেও পরে একটি নিয়োগ বাতিল হওয়ায় চূড়ান্তভাবে ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ কার্যকর হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নিয়োগের এক ঘণ্টার মধ্যেই সরকার পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নিয়োগ বাতিল করে।

নতুন উপাচার্য পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো— , , , , , , , , এবং ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন । তিনি বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন । অন্যদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন । নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ।

এছাড়া ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন । তিনি বর্তমানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন । এর আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন । অন্যদিকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন ।

একদিনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে নতুন নেতৃত্ব নিয়োগকে উচ্চশিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।