
শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ী প্রতিনিধি ঃ গোয়ালন্দে ১৯মে হতে ২১ মে ২০২৬ ইং, ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্ভোধন করা হয়েছে। অনুষ্ঠান শুরুতে বণ্যার্ঢ রেলী অনুষ্ঠিত হয়, রেলী শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সাথী দাস মেলার গেটে গিয়ে ফিতা কেটে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্ভোধন করেন। উক্ত অনুষ্ঠান আজ ১৯ মে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ ভূমিসেবা মেলার আয়োজন করা হয়। তারপর উপজেলা হলরুমে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মুনতাসীর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাবা সাথী দাস উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়ালন্দ। মোঃ রাশেদুল ইসলাম অফিসার ইনচার্জ তদন্ত গোয়ালন্দ ঘাট থানা। মোঃ নিজাম শেখ সভাপতি গোয়ালন্দ উপজেলা বিএনপি। মোঃ সুলতানুন ইসলাম মুন্নু মোল্লা সাবেক সভাপতি গোয়ালন্দ উপজেলা বিএনপি। এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা গন। উপজেলা বিএনপি সকল পর্যায়ে নেতৃবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ, এবং ইলেকট্রনিক মিডিয়া , প্রিন্ট মিডিয়া সহ সকল গন মাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।