নারীর মাতার চুল কেটে মুখে খালি, খুঁটির সাথে বেঁধে নির্যাতন - দৈনিক দেশ কন্ঠ

নারীর মাতার চুল কেটে মুখে খালি, খুঁটির সাথে বেঁধে নির্যাতন

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জুন ১৪, ২০২৬

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে মনি আক্তার ( ৩১) নামে দুই সন্তানের এক জননীকে মারধর করে চুল কেটে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

এ সময় তাকে মাদক বিক্রির অভিযোগ তুলে চুল কেটে মুখে আলকাতরা মেখে বেঁধে রাখে । জরুরী সেবা ৯৯৯ নে ফোন পেয়ে পালং থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনার ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানাই শরীয়তপুর পৌর এলাকার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকার বাসিন্দা মনি আক্তার, স্বামী প্রবাসে থাকেন। সম্প্রতি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী দেলোয়ার দপ্তরী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। গতকাল শনিবার বেলা বারোটার দিকে আপস মীমাংসার কথা বলে মনি আক্তার কে নিজেদের বাড়িতে ডেকে নেয় দেলোয়ার দপ্তরির পরিবার।

অভিযোগ রয়েছে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে দেলোয়ার দপ্তরের ছেলে (পলক)মেয়ে মৌসুমী স্ত্রী আমেনা আত্মীয় রহিমা মনিকে বেধরক মারধর করে চুল কেটে দেয়? শুধু তাই নয় মাদক বিক্রির অভিযোগ তুলে মুখে আলকাতরা গলায় জুতার মালা পড়িয়ে বেঁধে রাখেন। পুলিশ খবর পেয়ে মনিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনি বলেন আমি কোন মাদক বিক্রি করি না আমার মোবাইল ফোন চেক করলে আপনারা বুঝতে পারবেন সত্যতা মিলবে মাদকের সাথে জড়িত কিনা। দেলোয়ার দপ্তরি আমার কাছ থেকে টাকা নিয়েছে প্রমাণ হিসেবে স্ট্যামে সই করে সেই কাগজ ফেরত নেওয়ার জন্য তার পরিবার আমাকে বাড়িতে ডেকেছেন, আমি দিতে অস্বীকার করলে আমাকে মেরে চুল কেটে আলকাতরা মেখে খুটির সঙ্গে বেঁধে রাখে,আমি এর সুস্থ বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করেন। অভিযুক্তের দাবি সে মাদক বিক্রি করে, বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন।

তাকে কেন বেঁধে রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে? দেলোয়ার দপ্তরির মেয়ে মৌসুমী বলেন, আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন তাছাড়া আমাদের ধারণা সে মাদক বিক্রির সঙ্গে জড়িত।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম বলেন জরুরী সেবা ৯৯৯ খবর পেয়ে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে সুস্থ হয়ে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেব