কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন ওসি বিনয় ভূষণ রায় - দৈনিক দেশ কন্ঠ

কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন ওসি বিনয় ভূষণ রায়

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জুন ১০, ২০২৬

স্টাফ রিপোর্টার: কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট । এতে কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান অধ্যাপক শ্রীশ্রী বিজয় কৃষ্ণ রায়ের ছেলে বিনয় ভূষণ রায়কে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

গত ৮ জুন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো: তারেক এর সই করা কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তাছাড়া পদাধিকারবলে দায়িত্বরত প্রধান শিক্ষককে সদস্য সচিব, রনধীর রায়কে অভিভাবক প্রতিনিধি ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশীষ কুমার সুত্রধরকে শিক্ষক প্রতিনিধি করা হয়।

জানাযায়, সভাপতি বিনয় ভূষণ রায় সিলেট জেলা টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বড় ভাই বিধান রায়। একজন বিশিষ্ট সমাজ সেবক। এছাড়াও তার কাকা স্বর্গীয় শ্রীশ্রী অমরেন্দ্র লাল রায় একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। পাশাপাশি তিনিও একজন অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন।

কথা হলে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি বিনয় ভূষণ রায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অবিভাবক,শিক্ষক মন্ডলী,সমাজের শিক্ষানুরাগী ও গুনীজন দের নিয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন, এ ব্যাপারে সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।