মাধবপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তপনের হ্যাট্রিক বিজয় - দৈনিক দেশ কন্ঠ

মাধবপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তপনের হ্যাট্রিক বিজয়

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: ফেব্রুয়ারি ২৭, ২০২৬

জালাল উদ্দিন লস্কর, মাধবপুর: কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন।

সভাপতি পদে ধীরেন্দ্র চন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থসম্পাদক পদেও সুমন চন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে তপন দেবনাথ ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী কয়েস শরীফ পেয়েছেন ৪১ ভোট।তপন দেবনাথ এবার নিয়ে পরপর তিনবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিক হয়ে হ্যাট্রিক বিজয়ের গৌরব অর্জন করেছেন।

সাংগঠনিক সম্পাদক পদে সুরঞ্জন দেব নাথ ৬০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ পাল পেয়েছেন ৪২ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০২ জন। এর মধ্যে ১টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।