পালংইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে, সেলিম সরদার কে দেখতে চান ইউনিয়ন বাসী - দৈনিক দেশ কন্ঠ

পালংইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে, সেলিম সরদার কে দেখতে চান ইউনিয়ন বাসী

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মার্চ ১০, ২০২৬

শরীয়তপুর প্রতিনিধিঃ কবির হোসেন সরদার আসন্ন পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে, শরীয়তপুর সদর উপজেলার অন্যতম ১ নং পালং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন, মরহুম জান শরীফ সরদারের সুযোগ্য সন্তান, মোহাম্মদ সেলিম সরদার।

জানা গেছে দেশ বিভাগের আগে চেয়ারম্যান রথীন্দ্রনাথ ঘটক চৌধুরীর প্রশাসনিক শাসন আমলের সময় তার বাবা জান শরীফ সরদার। পালং ইউনিয়নের সফল মেম্বার ছিলেন। ও তার বড় ভাই সিরাজুল ইসলাম সরদার, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত, পালং ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনসেবায় এই পরিবারটি ছিলেন সকলের উর্ধ্বে। এমনটাই বলেছেন পালং ইউনিয়নবাসী।

সেলিম সরদার তারই ধারাবাহিকতায় ও জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সুপরিচিতি লাভ করেছেন। দীর্ঘ দিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।
সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয় পালং ইউনিয়নবাসী বলেন। তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। যখনই চাই তখনই পাশে পাই?আসন্ন পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে, দলমত নির্বিশেষে উন্নয়নের সার্থে, সমাজ সেবক, মোঃ সেলিম সরদার কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

আসন্ন পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে “সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে নিয়ে হাট বাজার ও ইউনিয়নের সর্বস্তরে চলছে নানা জল্পনা কল্পনা ও আলোচনা। তবে সচেতন ভোটাররা, সেলিম সরদার কে শিক্ষিত আদর্শবান সৎ যোগ্য পেতে হিসেবে মনে করছেন।