লাখাইয়ে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে লাখাই উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে । রবিবার (২৮ডিসেম্বর) সকাল ১১টায় লাখাই উপজেলা পরিষদ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বামৈ বড়বাজার হয়ে বামৈ তিনপুল নামক এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা ।

এসময় “আমি কে, তুমি কে হাদি হাদি’, ‘হাদি হত্যার বিচার চাই, বিচার চাই বিচার চাই’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম,’ ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাইয়ের রক্তে, বৃথা যেতে দেব না’, ‘ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ‘ ‘ আমার ভাই শহীদ কেন?  ইন্টেরিম জবাব চাই,’ উই ওয়ান্ট. জাস্টিস, উই আর. হাদি’ ‘ এছাড়া ”নারায়ে তাকবীর, আল্লাহ আকবার,’ ‘ ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ,’ ‘ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, দালালি না আযাদী, আযাদী আযাদী
— এমন নানা প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত করে বিক্ষোভকারীরা।

এসময় শফিকুল ইসলাম মিশন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাখেন -জুবায়ের আহমেদ, আরিফুল ইসলাম রাফি, মাহদি প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, শরীফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হবোনা, আবিলম্বে খুনিদের বিচার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। “