মাধবপুরে ৩২ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশ কন্ঠ

মাধবপুরে ৩২ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৬

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩২ পিস ফেনসিডিলসহ সাবের তালুকদার (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সুরমা চা-বাগানের ১০ নম্বর সেকশনের একটি কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে সাবের তালুকদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সাবের তালুকদার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের ছানু তালুকদারের ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ জানায়, উদ্ধার করা ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।