রাজবাড়ী কালুখালীতে জামায়াত কর্মী আসাদুলকে পুড়িয়ে হত্যা মামলায় ৩ জন গ্রেফতার - দৈনিক দেশ কন্ঠ

রাজবাড়ী কালুখালীতে জামায়াত কর্মী আসাদুলকে পুড়িয়ে হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জুন ১৭, ২০২৬

আব্দুর রাজ্জাক রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর কালু খালীতে জামায়াত কর্মী আসাদুল ইসলাম (২৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। জানা গেছে ধারের টাকা পরিশোধ না করায় তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ পুড়িয়ে আলামত নষ্টের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনা কারী সহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আন্ড) মোঃ শামসুল হক মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারর কৃত
আসামিরা হলো—কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামের মোঃ মিজান শেখ (২৪), মোঃ আব্দুল করিম মোল্লা (৩৫) এবং পশ্চিম রতনদিয়া গ্রামের মোঃ আনোয়ার মণ্ডল (৪৪)।
পুলিশ জানায়, গত ১৫ জুন সকালে সূর্যদিয়া মাদ্রাসার পেছনের একটি পাটক্ষেত থেকে শাহজাহান মণ্ডলের ছেলে নিখোঁজ আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালুখালী থানায় মামলা দায়ের করেন। সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকারের নেতৃত্বে পুলিশ ও ডিবির একটি দল এ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। তদন্ত সুত্রে জানা যায়, চার মাস আগে আসামি মিজানের কাছ থেকে ৬৮ হাজার টাকা ধার নেন আসাদুল। নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে না পারায় বিরোধের জেরে মিজান ও তার সহযোগীরা আসাদুলকে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক জানান, গ্রেফতার কৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামি মিজান শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।