
মনর উদ্দিন মনির: লাখাই উপজেলার মোড়াকরি বাজার থেকে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্ট ভুক্ত আসামি রুবেল চৌধুরীকে পূনরায় গ্রেফতার করেছে পুলিশ।
পালিয়ে যাওয়ার ২৪ ঘন্টার ভিতরেই ঐ আসামিকে লাখাই থানার ওসি জাহিদুল হকের দিকনির্দেশনায় এসআই আবু কাউসার সঙ্গীয় ফোর্স রবিবার (১৫মার্চ) দুপুর সাড়ে ১২টায় লক্ষীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
জানাযায়, এর আগে শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার মোড়াকরি বাজার এলাকায় গ্রেপ্তারের পর এক পুলিশ সদস্যকে কনুই মেরে হাতকড়াসহ পালিয়ে যান রুবেল। সে উপজেলার সুবিদপুর গ্রামের ছিনু চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি. জাহিদুল হক বলেন, রুবেলকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত আপনাদের পরে জানানো হবে।
এদিকে পুলিশের অপরএকটি সুত্রে জানাগেছে, রুবেলকে আসামি করেএ ঘটনায় একটি পুলিশ বাদী মামলা রুজু প্রক্রিয়াধীন।