লাখাইয়ের এক শিশু হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যু - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ের এক শিশু হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যু

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ১০, ২০২৬

স্টাফ রিপোর্টার: লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের হিমু (৮) নামে এক শিশু হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেছেন। 

রবিবার সকাল ১১ ঘটিকায় রাজধানীর ঢাকা বারডেম হাসপাতাল চিকিৎসাধীন মৃত্যু বরণ করেন। সে ওই গ্রামের নোমান মিয়ার মেয়ে।

হাম রোগে আক্রান্ত মৃত্যু বিষয়টি নিশ্চিত করে শিশুটির নিকটবর্তী আত্নী ফাতিহা সুলতানা পাম্মি বলেনে, মৃত হিমু গত একমাস যাবত হামের উপসর্গ নিয়ে অসুস্থতায় ভোগছিলেন।

 শুরুর দিকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা করা হয়। অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করেন।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

শিশু হিমুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।