বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ বলেন, নিহত ফজল মিয়া একজন গাছ কাঠুরে ছিলন। ওই দিন তার নিজ এলাকায় ফজল তারই এক সহযোগীকে নিয়ে গাছ কাটতে গেলে গাছ কাটাকালীন সময়ে গাছের নিচে চাপা পড়ে গুরত্বর আহত হয় ফজল। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয় বলে জানাগেছে।
নিহত ফজলের নিকটবর্তী এক আত্নীয় বলেন, ফজল একটি গাছ কাটাকালীন সময় নিজে অন্যদের সরে যেতে নির্দেশনা দিয়েছিল, তবে আকস্মিক তিনি নিজেই গাছের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
তার মৃত্যৃতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।