লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৫ আসামী গ্রেফতার - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৫ আসামী গ্রেফতার

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জানুয়ারি ১, ২০২৬

ডেস্ক রিপোর্ট:

  • লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে ৫ আসামী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন: লাখাই উপজেলার সিংহগ্রামের হাবিবুর রহমান আজনুু’র ছেলে আনিছুজ্জামান বাপ্পি (৩৫)। নোয়াগাঁও গ্রামের ক্ষুদিরাম দাস -এর ছেলে বিষ্ণ রঞ্জন দাস (৫০)। সন্তোষপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মনিরুজ্জামান মনির (৪৬)। স্বজনগ্রামের মৃত ইমান আলীর দুই ছেলে সাজিদ মিয়া (৪৫) ও কাউসার মিয়া (৩৫)।

পুলিশ সুত্রে জানাযায়, বুধবার (৩১ ডিসেম্বর) লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক ( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র সঙ্গীয় পুলিশ ফোর্স উল্লেখিত আসামী আনিসুজ্জামান বাপ্পিকে স্থানীয় বুল্লাবাজার হইতে, বিষ্ণ রঞ্জন দাস, মনিরুজ্জামান মনিরকে তাদের স্বস্ব বাড়ি থেকে  গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অপর এক অভিযানে বৃহস্পতিবার (১লা জানুয়ারী) সাজিদ, কাউসারকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি জাহিদুল হক বলেন, সাজিদ ও কাউসার নিয়মিত মামলার আসামী ছিলেন, অন্যদিকে আনিসুজ্জামান বাপ্পি, বিষ্ণ রঞ্জন দাস, মনিরুজ্জামান মনির, তারা তিনজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগসহ- সহযোগী সংগঠনের সক্রিয় নেতা ছিল। তদন্তপ্রাপ্তে তারা ৩জনকে গত ১৫ ডিসেম্বর পুলিশ কর্তৃক লাখাই থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে বৃহস্পতিবার (১লা জানুয়ারী) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।