
শুক্রবার (২৫ এপ্রিল) দুুপুরে ওই হাওরে একটি জমির ধান কাটার কাজ করতে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত নুরুজ্জামান উপজেলার ফুলবাড়িয়া(উত্তর) গ্রামের মৃত ফয়েজ মিয়ার ছেলে।
সুত্রে জানাযায়, নুরুজ্জামান ওইদিন স্থানীয় লোকজনের সাথে দলবেঁধে একটি জমির ধান কাটার কাজ করতে যায় বামৈ ইউনিয়ন অন্তর্ভুক্ত নোয়াগাঁও হাওরে। ধান কাটা শেষে ধানের বোঝা বহনকালীন সময় প্রচ- তাপদাহে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে জানতে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আব্দুল্লাহ আল মোক্তাদির বলেন, বিষয়টি আমার জানানেই, আমি জেনে আপনাকে বিস্তারিত জানাচ্ছি।
পরে মৃতের বন্ধু পরিচয় ধারী মোজাম্মিল নামে একজন এ প্রতিবেদককে জানান, ধান কাটার কাজ করতে গিয়ে গরমে হিটস্ট্রোকে নুরুজ্জামানের মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।