রাজবড়ীর গোয়ালন্দে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন - দৈনিক দেশ কন্ঠ

রাজবড়ীর গোয়ালন্দে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: এপ্রিল ২৫, ২০২৬

শেখ আব্দুর রাজ্জাক – রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, মিলাদ মাহফিল ও দোয়া র মধ্য দিয়ে যাত্রা শুরু করল নির্মাণ সামগ্রীর বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায়
গোয়ালন্দ পৌরসভা সংলগ্ন অবস্থিত। উক্ত প্রতিষ্ঠানে এখন থেকে সুলভ মূল্যে সব ধরণের উন্নত মানের নির্মাণ সামগ্রী পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ব্যবসায়ী গন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে ব্যবসা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রতিষ্ঠানের প্রোপাইটার মোহাম্মদ জুলহাস মোল্লা জানান, গ্রাহকদের সেবায় এখন থেকে এখানে সোনামসজিদ, পঞ্চগড়, বুড়িমারী, বুরুঙ্গামারী, সোনার হাট ও সিলেটের উন্নত মানের এম সি পাথর পাওয়া যাবে। এ ছাড়াও দুর্গাপুরের সিলেকশন বালু, ভুয়াপুরের মোটা বালুসহ মানসম্মত রড, সিমেন্ট ও ইট সঠিক ওজনে বিক্রয় করা হচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা শুধু ব্যবসার উদ্দেশ্যে নয়, বরং সেবার মানসিকতা নিয়ে এবং সততার সাথে সঠিক ওজনের নিশ্চয়তা দিয়ে কাজ করতে চাই।

ছবি সহঃ