
২০২৬ সালের রমজানে নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় পন্যের দাম প্রায় আকাশছোঁয়া হয়ে পড়েছে।ফলে ভোগান্তির শিকার হচ্ছে নিম্ন আয়ের মানুষ।সারা দেশ এর ন্যায় হবিগঞ্জ জেলার বাজার গুলাতেও অবস্থা ভয়াবহ।আজ শুক্রবার ২য় রোজা উপলক্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজার ঘুরে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায়,লেবু ৬০ টাকা থেকে ১২০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।শষার কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৮০ টাকা।তরমুজ মাঝারি আকৃতির প্রতিপিস প্রায় ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।নাগা মরিচ (বোম্বাই মরিচ)প্রতি পিস ১০ টাকা।বেল বিক্রি হচ্ছে ২০০ টাকা হালি।অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পন্য ১০ থেকে ২০ শতাংশ বেশি মুল্যে বিক্রি হতে দেখা যায়।
উচ্চ মুল্যের কারনে সব থেকে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।সারাদিন রোজা রেখে ৪ জন এর পরিবার এর ইফতার (মোটামুটি মানের) খরচ প্রায় ২০০ টাকার থেকেও বেশি খরচ হয়।যা নির্বাহ করার শক্তি সাধারণ নিম্ন আয়ের মানুষ এর নাই বললেই চলে।
সাধারণত অন্যান্য দেশে রোজা উপলক্ষে পন্যের দাম কমতে দেখা গেলেও বাংলাদেশ যেনো উল্টো পথেই হাটে প্রতি বছর।
হঠাৎ করেই পন্যের দাম বাড়ার পেছনে যে সমস্ত কারন রয়েছে তা খুজতে গিয়ে দেখা যায়,পরিবহন সিন্ডিকেট,মজুদ সিন্ডিকেট হলো দাম বৃদ্ধির মুল কারন।