
মনর উদ্দিন মনির,লাখাইঃ
১নং লাখাই ইউনিয়নের শিক্ষা বিস্তারে ও মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন ১নং লাখাই ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত ও জন নন্দিত চেয়ারম্যান আলহাজ্জ্ব আরিফ আহমেদ রুপন। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ইং অক্সফোর্ড কেজি এন্ড হাইস্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে তিনি উপহার হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করেন।
স্কুল ব্যাগ বিতরণের সময় চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন বলেন, “মেধাবী
ছাত্র-ছাত্রীরাই একটি সমৃদ্ধ সমাজের কারিগর। তাদের ছোট ছোট অর্জনকে উৎসাহিত করলে ভবিষ্যতে তারা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।” তিনি কোমলমতি ১৮ জন শিক্ষার্থীর হাতে আধুনিক ও টেকসই স্কুল ব্যাগ তুলে দেন।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক জসিমউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ডিএইচ ইকরাম, সহকারী শিক্ষক সাইমুল হোসেন সোমাইন ও অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক জসিমউদ্দিন বলেন, চেয়ারম্যানের এই ধরনের উৎসাহমূলক কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে। উপহার পেয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।