
নিজস্ব প্রতিবেদক: লাখাইয়ে সাথী (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। মঙ্গলবার (৩মার্চ) দিবাগত রাত ৩ ঘটিকায় এ মরদেহ উদ্ধার করা হয়। জানাযায়, সে লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মনু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, স্বামী মনু মিয়াসহ পরিবার লোকজনের সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে স্ত্রী সাথী আক্তার এর মনমালিন্য ছিল। তারেই জেরে রাগান্তিত্ব হইয়া সকলের অগোচরে গতকাল মঙ্গলবার (৩মার্চ) রাত অনুমানিক ১০.৩০ ঘটিকা হইতে ১১.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় গৃহবধূ সাথী আক্তার তার স্বামী মনু মিয়ার বসত ঘরের শয়ন কক্ষের কাঠের তীরের সাথে তার শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
পরে সংবাদ পেয়ে লাখাই থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) প্রনয় কুমার সরকার, মুন্না, সঙ্গীয় পুলিশ ফোর্স মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরী করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি জাহিদুল হক বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে আত্নহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্নহত্যা সঠিক ভাবে জানা যাবে।