
এমসি শুভ আহমেদ, লাখাই: লাখাই উপজেলার জিরুন্ডা গ্রাম থেকে ১২ পিছ ইয়াবাসহ দুইমাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন – ঐ গ্রামের মৃত নুরুল আমিন এর পুত্র নজরুল ইসলাম (৫০), একই গ্রামের মৃত আঃ নুর মিয়ার পুত্র আব্দুল মুকিত(৪৫)।৭
মার্চ(শনিবার) ০০:৩০ ঘটিকায় লাখাই থানার ওসি. জাহিদুল হক এর দিকনির্দেশনায় উপপরিদর্শক(এসআই) প্রনয় কুমার সরকার, জাহাঙ্গীর আলম, মুন্না মিয়া সঙ্গীয় ফোর্স জিরুন্ডা গ্রামের নজরুল ইসলাম এর পরিত্যাক্ত বসত ঘর হইতে উল্লেখিত আসামীদের আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ওসি. জাহিদুল হক বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে জেলা সদরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।