
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, তিনি আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইকরার শ্বশুরবাড়ির সদস্যরা। ঘটনার সময় জাহের আলভী দেশের বাইরে নেপালে অবস্থান করছিলেন। যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি কথা বলার মতো মানসিক অবস্থায় নেই।
ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১০ সালের ৯ নভেম্বর, মাত্র ১৯ বছর বয়সে তারা পারিবারিক বাধা অতিক্রম করে বিয়ে করেন। দীর্ঘদিন ব্যক্তিগত রাখার পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।
এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম প্রিয়মায়া।