রাজধানীতে তন্দুর চুলায় আগুন দিতে গিয়ে লাখাই'র এক হোটেল কর্মচারী দগ্ধ - দৈনিক দেশ কন্ঠ

রাজধানীতে তন্দুর চুলায় আগুন দিতে গিয়ে লাখাই’র এক হোটেল কর্মচারী দগ্ধ

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: এপ্রিল ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা ফার্মগেট নামক এলাকায় আল্লাহর দান রেষ্টুরেন্টের এক হোটেল কর্মচারী তন্দুর চুলায় আগুন দিতে গিয়ে দগ্ধ হয়েছেন। শুক্রবার (৩এপ্রিল) সকাল ৭ঘটিকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দগ্ধ হোটেল কর্মচারী  হলেন ইয়ামিন আহমেদ। সে হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের গিয়াস উদ্দিন মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করে দগ্ধ ইয়ামিন এর চাচা আলামিন আহমেদ রিপাত এ প্রতিবেদককে জানান, ভাতিজা ইয়ামিন তন্দুর রুটির কারিগর হিসেবে ঐ হোটেলে কাজ করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় ঐদিন সকাল ৭ঘটিকায় তন্দুর চুলায় আগুন দিতে গেলেই বিকট শব্দে বিস্ফোরণে স্তব্ধ হয়ে যায় চুলার চারপাশ, দগ্ধ হউন ইয়ামিন।

ঘটনার পরপর তানভীর নামে তারই এক সহকর্মী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়েদেন। পরে তারা তাদের গ্রামের বাড়ির হবিগঞ্জের লাখাই উপজেলা’র উদ্দেশ্য রহনা হয় বলে জানাগেছে।

আর এই ধরনের বিস্ফোরণ থেকে বাঁচতে ঠিক মতো চুলা বন্ধ করা ও হোটেল বা কোনো প্রতিষ্ঠানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যাবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।