রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের ঘটনার আসামি গ্রেফতার - দৈনিক দেশ কন্ঠ

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের ঘটনার আসামি গ্রেফতার

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জুন ২১, ২০২৬

আব্দুর রাজ্জাক রাজবাড়ীঃ

রাজবাড়ীতে মহিলা ইউপি সদস্যকে মারপিট ও লাঞ্ছিত করার মামলার আসামি মোঃ আল-আমীন শেখ (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) রাজবাড়ী থানার ধূলদী জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আল-আমীন রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর গ্রামের মোঃ সোনামদ্দিন শেখের ছেলে।
পুলিশ জানায়, রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাকচীর নেতৃত্বে পুলিশের একটি দল ধূলদী জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একজন নারী জনপ্রতিনিধিকে মারধরের মামলার পর থেকেই সে পলাতক ছিল। গ্রেফতারের পর যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।