
আশীষ দাশ গুপ্ত,লাখাই :
লাখাইয়ে ইঁদুরের বিষ (বুলেট) পানে বাবুল দাস (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানাগেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। বাবুল দাস ওই গ্রামের নারায়ন দাসের ছেলে।
স্থানীয়রা জানান, বাবুল দাস বেশ কিছুদিন ধরে মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। সে মাঝে মধ্যে পরিবারের লোকজনকে বলতেন বিষ খেয়ে মরে যাবে। এ যেন সত্যি হল – শুক্রবার দুপুরে কি বা কেন? পরিবার লোকজনের আগোচরে সে ইদুরের বিষ (বুলেট) পান করে ছটফট করতে থাকেন । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাবার পথিমধ্যে বাবুল দাস মৃত্যুবরণ করেন। বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামছুল আরেফিন।
এবিষয়ে লাখাই থানার ওসি মো. জাহিদুল হক এর ব্যবাহৃত মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায় নি।