লাখাইয়ে খড়ের গাদায় আগুন,নিয়ন্ত্রণ এ ফায়ার সার্ভিসের সফলতা - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে খড়ের গাদায় আগুন,নিয়ন্ত্রণ এ ফায়ার সার্ভিসের সফলতা

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬
oplus_0

লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে খড়ের গাদায় আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে সফলভাবে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

জানা যায়,আজ মঙ্গলবার বেলা আনুমানিক ১.৩০ মিনিটের দিকে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর ধর্মপুর গ্রামের ইসমাঈল মিয়ার বাড়িতে বসত ঘরের পাশে অবস্থিত খড়ের গাদায় আগুন লাগে।

আগুন লাগার ঘটনা টের পেয়ে বাড়ির পাশেই অবস্থিত মাঠে খেলারত অবস্থায় থাকা কয়েকজন কিশোর ছুটে আসে।বড় ধরনের ঝুকি এড়াতে ওই গ্রামের এক যুবক ৯৯৯ এ কল দেয়।৯৯৯ কল করার সময়েই দ্রুত অন্য এক কিশোর লাখাই ফায়ার সার্ভিসের অফিসে সরাসরি কল দিয়ে বিস্তারিত জানায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে রওনা করে।গ্রামের যোগাযোগ ব্যাবস্থা তথা রাস্তা খারাপ হওয়ার কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম ঘটনাস্থলে নিয়ে যাওয়া সম্ভব না হওয়ার কারনে ফায়ার সার্ভিসের কর্মীরা দৌড়ে ঘটনা স্থলে পৌঁছে।

ঘটনাস্থলে পৌঁছে আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রম এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

জানা যায়,গ্রামের এই যোগাযোগ ব্যাবস্থা খারাপ হওয়ার কারনে গ্রামের সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ রয়েছে।গ্রাম টি উপজেলা পরিষদ এর মাত্র ৩ কিলোমিটার এর মধ্যে,অথচ এই গ্রামের একটাও পাকা রাস্তা নাই।বর্ষাকালে গ্রামের রাস্তাগুলা খালে রুপান্তর হয়।যদিও আজকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, অনেকেই ধারণা করেন,যদি আগুনের পরিমাণ বেশি হতো তাহলে খালি হাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুই করতে পারতেন না।রাস্তা না থাকায় গাড়ি বা প্রয়োজনীয় সরঞ্জাম ও সেখানে পৌছানো সম্ভব না।

তাই এই গ্রামের মানুষ এর প্রাণের দাবী,অন্তত একটা পাকা রাস্তা গ্রামের মধ্যে থাকা দরকার।