লাখাইয়ে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাপন সম্পন্ন - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাপন সম্পন্ন

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জুন ১, ২০২৬

আশীষ দাশ গুপ্ত, লাখাই : লাখাই উপজেলার ভবানীপুর গ্রামের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত দাশ (৭৫)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

রবিবার দুপুর ২টার দিকে  তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।

পরে এদিন সন্ধ্যয় লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভবানীপুর মাঠে তাকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড প্রদান করে। এসময় লাখাই উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ মুরাদ ইসলাম , লখাই থানা ওসি শরীফ আহমেদ নেতৃত্বে একদল পুলিশ  বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় অংশগ্রহন করেন এবং জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।

বীরমুক্তিযোদ্ধা নীলকান্ত দাশ তিনি সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন, মৃত্যুকালে উনার দুই পুত্র সন্তান এবং তিন কন্যা সন্তান  সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত দাশ এর মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের  লাখাই উপজেলা শাখার আহবায়ক আশীষ দাশ গুপ্ত, সদস্য সচিব রনজিত দেব এক  শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন সেই সাথে  উনার বিদেহী আত্মার শান্তি কামনা করেন