
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে বন্ধু মহল যুব সংগঠন (রেজিঃহবি- ৭৬১/২০২৫) এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জানা যায়,গত ২৪/১২/২৫ তারিখে ধর্মপুর চকবাজারে অবস্থিত উক্ত সংগঠন এর কার্যালয়ে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন গ্রামের বায়তুন নুর জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা হাফেজ মোঃফখরুদ্দিন আহমেদ স্বপন।
এরপরে মুল অনুষ্ঠান শুরু হয়।গ্রাম ও আশেপাশের এলাকার প্রায় ১৫০ জনের অধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠন এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠন এর সদস্যরা উপস্থিত ছিলেন।