জানাযায়, মৃত গোপেশ সূত্রধর কয়েকদিন ধরে নিখোঁজ ছিল । নিখোঁজ পরবর্তী শনিবার (৫এপ্রিল) স্থানীয় দুইজন ব্যক্তি ওই এলাকার মাদককারবারি কামাল মিয়া বাড়ি থেকে গোপেশকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে দিয়ে যায় ।
এক ভিডিও সাক্ষাতকারে নিহতর ছোট ভাই পরেশ সূত্রধর জানায়, আমরা মৃত্যুর পর স্থানীয়দের কাছে জানতে পেরেছি যে মাদককারবারি কামাল মিয়ার বাড়িতে কামাল মিয়াসহ কয়েকজন আমার ভাই গোপেশকে আটক রেখে তিনদিন মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে।
পরে আমাদের পাড়ার দুইজন লোক অসুস্থ অবস্থায় গোপেশ কে বাড়িতে দিয়ে যায়, গোপেশ মৃত্যুর যন্ত্রণায় চটপট করতে থাকলে মঙ্গলবার (৭ এপ্রিল) তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমার ভাই গোপেশকে পরিকল্পিতভাবে তার উপর তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যা করা হয়। আমার ভাইর হত্যার বিচার চাই।
এদিকে লাশ বাড়িতে নিয়ে আসলে খবর পেয়ে এদিন রাতেই লাখাই থানার এসআই ময়নাল ইসাল খান সঙ্গীয় ফোর্স মৃতের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পূনরায় হবিগঞ্জ সদর হাসপাতালের মর্ঘে প্রেরণ করেন।