‎গোয়ালন্দে অসহায় গরীব ও হতদরিদ্র রিকশা এচালকদের মাঝে রেইন কোর্ট বিতরণ - দৈনিক দেশ কন্ঠ

‎গোয়ালন্দে অসহায় গরীব ও হতদরিদ্র রিকশা এচালকদের মাঝে রেইন কোর্ট বিতরণ

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জুলাই ১৯, ২০২৬

শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ী ঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার অসহায় গরীব, খেটে খাওয়া হতদরিদ্র প্রায় ২০০ রিকশা চালকদের মাঝে রেইনকোর্ট বিতরণ করেছেন গোয়ালন্দ পৌর মেয়রপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর খান। সাম্প্রতিক পৌরসভার ১নং ওয়ার্ড তিনি এ রেইন কোর্ট বিতরণ করেন।

‎‎এর আগেই,তিনি মৌসুমি ফল আম ও প্রচন্ড গরমে লেবুর শরবত বিতরণ করে গোয়ালন্দ পৌরবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন অসহায় মানুষের জন্য নিয়মিত আর্থিক সহযোগিতা সহ নানামুখী কাজ করছেন তিনি। রেইনকোর্ট হাতে পেয়ে আবুল নামে এক রিকসা চালক জানান, বৃষ্টির মধ্যে রেইনকোর্ট পেয়ে আমি খুশি। গতকয়েক দিনের টানা বৃষ্টিতে আমরা খুব কষ্ট করে রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেছিলাম। কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আজ জাহাঙ্গীর ভাই আমাদের পাশে দাঁড়ায়েছে। ‎সাবু নামে আরেক রিকসা চালক বলেন, বিগত সময়ে পৌরসভায় যারা আমাদের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা গরীবের হক, টাকা পয়সা আত্মসাৎ করেছেন। কেউ আমাদের কথা চিন্তা করেনি। একমাত্র ব্যক্তি জাহাঙ্গীর ভাই যিনি নির্বাচিত হওয়ার আগেই গরীব মানুষের জন্য কাজ করছেন। আগামী নির্বাচনে আমরা জাহাঙ্গীর ভাইকে পাশে চাই। ‎লোকমান ফকির আরেক রিকসা চালক বলেন, নির্বাচনের আগে সবাই শুধু আমাদের ভোট নেওয়ার জন্য আশ্বাস দেয়। কিন্তু ভোটে জয়লাভ করার পর কেউ আর আমাদের চেনে না। এবার একজন মানুষ পাইছি যিনি নির্বাচনে জয়লাভ করার আগেই শতশত গরীব মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।‎করিম নামে এক রিকসা চালক বলেন, আমরা কোন সরকার চিনি না, কোন রাজনীতিবিদ চিনি না। যে আমাদের জন্য করবে, আমরা তাকে ভোট দিবো। ‎এ বিষয়ে জাহাঙ্গীর খান বলেন,আমি নির্বাচিত হওয়ার জন্য মানুষের জন্য কাজ করছি না। গরীব মানুষের পাশে দাঁড়ানোর আমার স্বাভাব। তাই মনে করলাম, নির্বাচন করে জনপ্রতিনিধি হলে শতভাগ মানুষের কাজ করতে পারবো। তাই নির্বাচন করতে চাচ্ছি। ইতিমধ্যে গোয়ালন্দ পৌরবাসী উপলব্ধি করেছে আমি তাদের জন্য কাজ করতে পারবো,তাই পৌরবাসী আমার সাথে আছে। আশা করি আগামী নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ অসহায় হতদরিদ্র রিকশা চালকেরা রেইন কোর্ট পেয়ে অনেক খুশি হন। জাহাঙ্গীর খানের যেন পৌর মেয়র হতে পারে সে জন্য প্রাণ ভরে দোয়া করেন।