বালিয়াকান্দি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের খাবারের অনিয়ম। অভিযোগ উঠেছে খাবার দেওয়া হয় পচা ডিম ও পোকাযুক্ত পাউরুটি। - দৈনিক দেশ কন্ঠ

বালিয়াকান্দি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের খাবারের অনিয়ম। অভিযোগ উঠেছে খাবার দেওয়া হয় পচা ডিম ও পোকাযুক্ত পাউরুটি।

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: এপ্রিল ২৪, ২০২৬

শেখ আব্দুর রাজ্জাক – রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিশুদের পঁচা ডিম ও পোকাযুক্ত পাউরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার আরশেদ সাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসনের কর্মকর্তা গন পরিদর্শনে গিয়ে তারা এই অনিয়ম দেখতে পান।
জানা গেছে বালিয়াকান্দি উপজেলার ৯৯টি স্কুলে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাধ্যমে এ খাবার সরবরাহ করে থাকে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বুধবার পাউরুটিতে পোকা পাওয়া যায় তারপর শিশুদের তা খেতে নিষেধ করা হয়। এরপর আজ বৃহস্পতিবার বিকল্প হিসেবে ডিম দিলেও সেই ডিমও পঁচা ছিল। নষ্ট খাবার খেয়ে অনেক শিশু অসুস্থ বোধ করছে বলে জানিয়েছেন বালিয়ান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এ বিষয়ে বালিয়াকান্দি
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন শিশুদের খাবারের মান নিয়ে কোনো প্রকার আপস করা হবে না, এ ব্যাপারে সরবরাহকারী প্রতিষ্ঠানকে তলব করা হয়েছে। এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে খাবারের মান উন্নত করতে হবে। স্কুলের শিশুদের খাবারের মান সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।