মানছুরা হত্যা মামলায় জড়িত সন্দেহে শাহরিয়ার গ্রেপ্তার - দৈনিক দেশ কন্ঠ

মানছুরা হত্যা মামলায় জড়িত সন্দেহে শাহরিয়ার গ্রেপ্তার

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

শিশু মানছুরা হত্যা মামলায় সন্দেহজনক ভাবে একজন কে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।

জানা যায়,হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের শিশু মানছুরা গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার পরের দিন সরিষা ক্ষেতে তার লাশ পাওয়া যায়।উক্ত ঘটনার নিহতের মা রোশেনারা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

পুলিশের তদন্তে সন্দেহের তালিকায় একই গ্রামের শাহরিয়ার এর নাম উঠে আসে।প্রাথমিক ভাবে শাহরিয়ার নামের ওই ব্যাক্তিকে ডিনএনএ টেষ্ট ও রিমান্ড আবেদন এর জন্য আদালতে প্রেরণ করেছে লাখাই থানা পুলিশ। ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত শাহরিয়ার মুড়িয়াউক গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃজাহিদুল হক জানান,ডিএনএ রিপোর্ট পাওয়ার পর ঘটনার মুল রহস্য জানা যাবে।তিনি আরও বলেন,গ্রেপ্তারকৃত শাহরিয়ার যদিও সন্দিগ্ধ আসামী তবে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বেশ কিছু তথ্য ও উপাত্ত পাওয়া গিয়েছে।