বালিয়াকান্দিতে পেঁয়াজের হাটে ধলতা বন্ধে এসিল্যান্ডের অভিযান। - দৈনিক দেশ কন্ঠ

বালিয়াকান্দিতে পেঁয়াজের হাটে ধলতা বন্ধে এসিল্যান্ডের অভিযান।

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ৮, ২০২৬

অতিরিক্ত ‘ধলতা’ আদায় বন্ধের নির্দেশ

শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাটে পেঁয়াজসহ কৃষিপণ্যে অতিরিক্ত ‘ধলতা’ আদায় বন্ধে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

আজ শুক্রবার (৮ মে)সকাল ৭:৩০ থেকে বেলা ১১:৩০ পর্যন্ত উপজেলার নারুয়া বাজার, ঢোলজানি বাজার এবং মশালিয়া বাজারের পেঁয়াজ হাট পরিদর্শন করেন তিনি।
অভিযানকালে দেখা যায়, অনেক ক্ষেত্রে ‘ধলতা’ বা অন্য কোনো অজুহাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পণ্য রাখা হচ্ছিল। এসিল্যান্ড তাৎক্ষণিকভাবে তা বন্ধের নির্দেশ দেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে, কৃষকের ঘাম ঝরানো ফসলে কোনো প্রকার অনৈতিক ভাগ বসানো চলবে না। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে, এ বলে সতর্ক করা হয়।
এ সময় রাজবাড়ী জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব নাঈম আহম্মেদ এবং বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক কৃষকদের পক্ষে সহযোগিতা প্রদান করেন।