জাতীয় সংসদের হুইপ হলেন এমপি জি কে গউছ - দৈনিক দেশ কন্ঠ

জাতীয় সংসদের হুইপ হলেন এমপি জি কে গউছ

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মার্চ ২, ২০২৬

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী এলাকা ২৪১ -(হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ)- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সোমবার (২মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিম্নবর্ণিত ঐ সংসদ-সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদের হইপ নিযুক্ত করিলেন।