বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালু গ্রেপ্তার - দৈনিক দেশ কন্ঠ

বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালু গ্রেপ্তার

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: অক্টোবর ২৬, ২০২৬

ডেস্ক রিপোর্ট:  ​বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম মালু (৭০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনের চায়না টাওয়ারের একটি ট্রাভেলস অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. রাফি আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত মাহবুব আলম মালু হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত রজব আলীর ছেলে।

​মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি, ২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় দায়ের করা একটি মামলায় (এফআইআর নং-১৮, জি আর নং-১৮) তিনি সন্দেহভাজন আসামি হিসেবে তদন্তে অভিযুক্ত ছিলেন।

​গতকাল রবিবার (২৫ অক্টোবর) আসামিকে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার এসআই মো. রাফি আহমেদ জানান, “নির্দিষ্ট মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”